ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইউএনডিপির নবনিযুক্ত আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানান এবং তার নতুন দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির সময়ে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

নবনিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স পররাষ্ট্রমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতায় বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে স্টিফেন রড্রিক্স জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও গঠনমূলক ভূমিকার প্রতিফলন।

বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন