ছাত্রদের কারণে দেশে গরিব মানুষ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন এক ব্যক্তি। যিনি নিজেকে হকার বলে দাবি করেছেন।
ছাত্ররা বন্যার তহবিলের টাকাও মেরে দিয়েছে বলে অভিযোগ তার।
‘ম্যাক্স টিভি বিডি-১’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে ওই ব্যক্তিকে এসব অভিযোগ তুলতে দেখা যায়। তবে ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ভিডিওতে হকার দাবি করা ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বন্যার টাকাগুলো পাইয়া মাইরা দিছে। ছাত্ররা মারছে। লাখ লাখ টাকা উঠছে।’
নিজেও বন্যার ফান্ডে টাকা দিয়েছেন বলে দাবি করেন ওই ব্যক্তি। তার প্রশ্ন, ছাত্ররা এই টাকা কাকে খাইয়েছে?
জাতীয় নাগরিক পার্টির নেতারা বাংলামোটরে জোর-জুলম করে অফিস নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ওই ব্যক্তি বলেন, ‘এনসিপির যে এত লোক দাঁড়াইছে, কই একটা গরিব মানুষকে দশটা টাকা দিছে। দেখাইতে পারবেন আমাকে? কোনো ছাত্র আসছে রিকশাওয়ালার পাশে আগাইয়া?’
দোকানে দোকানে চাঁদাবাজি হচ্ছে বলেও অভিযোগ তোলেন হকার দাবি করা ওই ব্যক্তি। তার দাবি, ৫ আগস্টের পর থেকেই শুরু হয়েছে। তিনি বলেন, ‘দেশে নাকি কোনো আইন নেই, আইন তো শেষ করে দিয়ে গেছে। ছাত্ররা দেশটা ধ্বংস করে দিয়ে গেছে।
ছাত্রদের কারণে দেশে গরিব মানুষ না খেয়ে আছে।’
বার্তা বাজার/আইকে






