ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ সীমান্তে ৮ নারী আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ সীমান্তে ৮ নারী আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬২/৫-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ৮ নারীকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক নারীরা গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন