ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘যা ওয়াদা করেছি, তার তিনগুণ কাজ করব’: প্রতিমন্ত্রী মিল্লাতের অঙ্গীকার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ এএম

‘যা ওয়াদা করেছি, তার তিনগুণ কাজ করব’: প্রতিমন্ত্রী মিল্লাতের অঙ্গীকার

‘নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করব। শুধু তাই নয়, আমি যে ওয়াদা করেছি, তার তিনগুণ কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নবনির্মিত উপজেলা অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এদিন নবনির্মিত উপজেলা অডিটোরিয়ামের উদ্বোধনের পাশাপাশি পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ অনুদানের চেক, শুকনো খাবার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেছেন, বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্র একটি অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা হলেও দীর্ঘদিন ধরে সেখানে আধুনিক অবকাঠামোর অভাব রয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর থেকেই উন্নয়নকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পর্যাপ্ত বরাদ্দের মাধ্যমে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে বাট্টাজোড় ইউনিয়নের কুড়িবিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ শিগগিরই শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। শিশুদের বিদ্যালয়মুখী করতে মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে কোনো শিশু অবহেলার শিকার না হয় এবং দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে।

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-খতিবদের এই সুবিধার আওতায় আনা হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, শিক্ষিত বেকারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজও শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ৫৮টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন