ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর আগামীকাল প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির অঙ্গ সংগঠন। তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে নতুন তৈরী ঘর ও অর্থ সহায়তা দেবেন। সব শেষে চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফর সূচী অনুযায়ী, তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়িতে নেমে গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টায় হেলিকপ্টারযোগে বাঁশখালীতে যাবেন। বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যাদুর্গত ১০০ পরিবারকে নতুন ঘর উপহার দেবেন।

এরপর হেলিকপ্টারযোগে ফটিকছড়ি উপজেলার নানুপুরে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুগরীর সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন। সেখান থেকে দুপুরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত এবং মাদরাসায় সংক্ষিপ্ত মতবিনিময় করবেন। বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন। এছাড়াও ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেবেন।

দলীয় সূত্র অনুযায়ী, সন্ধ্যা ৭টায় হোটেল র‌্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় তৃণমূলের নেতা কর্মীদের বক্তব্য শুনবেন। যেখানে তৃণমূলের ৬শ নেতা নেতাকর্মী উস্থিতির সুযোগ পাবেন।

রাত ৯টা ২০মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। একই কথা জানান, চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম।

এর আগে চলতি বছর ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় অংশ নিয়েছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন