ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে ১১ দলীয় জোট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে ১১ দলীয় জোট

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করতে আজ রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।

বৈঠকে আরো উপস্থিত হয়েছেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

জোটসংশ্লিষ্ট নেতাদের উপস্থিতিতে বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

জোটের দলগুলোর মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন