একটা সময়ে মসজিদে নিয়মিত আজান দিতেন অভিনেতা ডন
বিনোদন ডেস্ক : একটা সময়ে মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় প্রবেশের পর থেকে আলোচিত চরিত্রে অভিনয় করে খলনায়ক হয়ে যান তিনি।
১৯৭১ সালে বগুড়ায় জন্ম আশরাফুল হক ডনের। দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা মারা গেলেও তার মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। বগুড়া থেকে ঢাকায় আসার পর পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয়ই একসময় তাকে নিয়ে যায় চলচ্চিত্রের জগতে।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছিল ডনের অভিনীত প্রথম চলচ্চিত্র। তবে, এটি তার ক্যারিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নয়। মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমার মাধ্যমেই পরিচয় হয় নায়ক সালমান শাহর সঙ্গে। পর্দার সহকর্মী থেকে ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্বে।
নব্বইয়ের দশকের দর্শকের কাছে ডনের নাম মানেই ছিল খলনায়কের উপস্থিতি। সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলচরিত্রে অভিনয় করেছেন তিনি।
পর্দার সেই কঠিন চরিত্রের বাইরে ডনের আরেকটি পরিচয় তৈরি হয়েছিল ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত ছিলেন তিনি। প্রিয় বন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যেতেন ডন। সালমান শাহর অকালমৃত্যুর প্রসঙ্গ উঠলে তার আবেগও প্রকাশ পেত স্পষ্টভাবে।
সালমান শাহর সঙ্গে বন্ধুত্বের স্মৃতি শেয়ার করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন ডন। তিনি বলেন, সালমান শাহকে হারানোর বেদনার পাশাপাশি তার মৃত্যু দেশের চলচ্চিত্রের জন্যও অপূরণীয় ক্ষতি।
অথচ সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি এই ডন। সালমান শাহ হত্যা মামলায় তার নাম থাকার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। আজ সকাল ৬টায় সৌদি আরব ওমরাহ করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে সিআইডি।






