ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪.১১ জিপিএ পেয়ে পাস রেজা: ফলাফল জানা হলো না, শ্বাসকষ্টে মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

৪.১১ জিপিএ পেয়ে পাস রেজা: ফলাফল জানা হলো না, শ্বাসকষ্টে মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) এসএসসি পরীক্ষায় ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এমন একটি খুশির সংবাদ পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিলো সে। এতে করে সারা দেশ তার পাশের কথা জানলেও জানা হলো তাঁর।
জানা গেছে, ফল প্রকাশের ঠিক এক দিন আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় সে। কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। পরে তার মৃত্যু হয়। তখন পরিবারের সদস্য ও স্বজনেরা অপেক্ষায় ছিলেন পরদিন প্রকাশিতব্য এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য।

সোমবার এসএসসির ফল প্রকাশের পর জানা যায়, কাজী রেজা ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু যে ফলাফলের জন্য রেজা ও তার পরিবার অপেক্ষা করছিল, সেই ফল হাতে আসার আগেই না ফেরার দেশে চলে যায় সে।

রেজার ফলাফল জানার পর পরিবারের স্বজনদের মাঝে একদিকে যেমন তার সাফল্যের খবর, অন্যদিকে তেমনি প্রিয় সন্তানকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে। আনন্দের মুহূর্তটি পরিণত হয় গভীর শোকে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা। সহপাঠীর আকস্মিক মৃত্যুর খবরেও ভেঙে পড়েছে তার বন্ধুরা। রেজার এমন অকাল মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রেজার পরিবার ও স্থানীয়দের জন্য ৪.১১ জিপিএ যেন আজ আনন্দের নয়, বরং অশ্রুসিক্ত এক স্মৃতি হয়ে রইল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন