ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বললেন, দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নাম্বার ক্যানেল এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, রূপগঞ্জের অবস্থা দেখে মনে হচ্ছে বিগত সময় এখানে কোনো কাজই হয়নি। ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিল অবৈধ ক্ষমতার পুরো সময়। এসব এলাকার প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে পাঁচজন মানুষের কাছে। আমরা ৫ লাখের পক্ষে কাজ করবো। পাঁচজন থেকে খালের জমি উদ্ধার করতে যা যা করা প্রয়োজন তাই করব। আপনারা আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সঙ্গে নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে খাল উদ্ধারে কাজ শুরু করব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের প্রথম খালখননের কাজ শুরু হয়। তারপর বিগত ফ্যাসিস্টরা এসে খাল খননের কাজ বন্ধ করে দেয়। তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সে কাজ চালু করেছেন। ইনশাআল্লাহ, দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবে-উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী সুইসগেইট এলাকা পরিদর্শন করেন।
বার্তা বাজার/ এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন