ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন পেছাল, ২৭ অক্টোবর ধার্য

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন পেছাল, ২৭ অক্টোবর ধার্য

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে দুদকের পক্ষ থেকে প্রতিবেদন না আসায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ বাদী হয়ে মামলাটি দায়েরের আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে অন্যান্য আসামিরা হলেন- ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিস মিরফাত আরা বেগম, এস আলম গ্রুফ ও এস আলম সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক মো. জয়নাল আবেদিন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক আরাস্ত খান, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক প্রফেসর মো. নাজমুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক আবু সাইদ মোহাম্মদ কাশেম, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক সাইফুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক সৈয়দ আবু আসাদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক মো. কামরুল হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক আহসান আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক প্রফেসর ডাঃ মো. সেলিম উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক শওকত হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক খুরশিদ -উল -আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক প্রফেসর ডা: কাজী শহীদুল আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালক মেজর জেনারেল (অব:) ইঞ্জি: আবদুল মতিন, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক জামাল মোস্তফা চৌধুরী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক প্রফেসর ডা: মো. সিরাজুল করিম।

মামলার অভিযোগে বলা হয়, আসামিদের পরিচালিত ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড অভিযোগকারী প্রতিষ্ঠানের ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি শেয়ার অধিগ্রহণ করেন। যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৪ দশমিক ৮১৬০ শতাংশ। এসব শেয়ারের মোট মূল্য ২৫১ কোটি টাকা।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন