ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। এ উপলক্ষ্যে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। ১৯৬৯ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্ত করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন