ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : শামসুজ্জামান দুদু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : শামসুজ্জামান দুদু

গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রক্ত ও কষ্টের মূল্যায়ন করে প্রতিষ্ঠান এবং দেশকে এগিয়ে নিতে হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনাদের ওপর যে জুলুম হয়েছে, সেই জুলুমের কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সেই জুলুম পেরিয়ে এখন আমরা মুক্তির পথে এসেছি। জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। ৫৫ বছরের ইতিহাসে দেশের যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, সেখানে শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের ভূমিকা রয়েছে।’

তিনি বলেন, অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক কর্মক্ষম মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে শ্রমিক-কর্মচারী ও ছাত্রদের অনেকে ছিলেন। দেশের শ্রমিক-কর্মচারী ও তাদের নেতারা আন্দোলনের সবচেয়ে কাছের অংশ ছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আজকের অনুষ্ঠানে সবার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি। একটি নিশ্চয়তা দেওয়া যায়—বিএনপি সরকার আপনাদের সার্বিক পরিচালনা ও উন্নয়নের জন্য যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়নে কাজ করবে।’

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই কর্মকর্তা-কর্মচারীদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। তাদের সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দেন দুদু।

বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রের প্রতিহত করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন সাধন করতে হবে। সবাইকে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে দুদু বলেন, ‘প্রতিষ্ঠানের বাইরে কেউ নাই। সরকার আপনাদের, চেয়ারম্যান আপনাদের সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন কখনো আওয়ামী স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। এটা হলো সত্য। সেই সংগ্রামের রক্ত, রাজপথের রক্ত, কষ্টের রক্ত এটা সামান্য কোনো ব্যাপার না।’

দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সবাইকে উঠে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত হওয়ার আগে আমাদের উঠে দাঁড়াতে হবে। কারণ প্রধানমন্ত্রী একটা চ্যালেঞ্জ নিয়েছেন—সেটা গণতন্ত্রের চ্যালেঞ্জ, দেশের চ্যালেঞ্জ এবং মানুষের স্বার্থ। সেজন্য আমাদের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আগে ছিলাম, এখনো আছি। একটি সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি হওয়ার পথে একসঙ্গে আমরা থাকব।’

বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বার্তা বাজার/ আইকে

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন