ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যথাযথ চিকিৎসা পাচ্ছেন না পলক-অভিযোগ আইনজীবীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

যথাযথ চিকিৎসা পাচ্ছেন না পলক-অভিযোগ আইনজীবীর

কারাগারে বন্দি থাকা সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে দাবি করেছেন তার আইনজীবী।

ঢাকার বিশেষ জজ আদালতে জুলাই আন্দোলনের সময় রাজধানীতে ট্রাকচালককে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটির শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য ছিল। এই মামলায় জুনাইদ আহমেদ পলকও একজন আসামি।

এদিন পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করেন, জুনাইদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য এর আগে আদালত প্রয়োজনীয় নির্দেশ দিলেও সেই আদেশ বাস্তবায়ন হয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।

আইনজীবীর ভাষ্য, এদিন আদালতের শুনানিতেও পলকের চিকিৎসার বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুনাইদ আহমেদ পলকসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন