ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দলীয় অবমূল্যায়নের অভিযোগে ফেনীতে ছাত্রদল নেতার পদত্যাগ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

দলীয় অবমূল্যায়নের অভিযোগে ফেনীতে ছাত্রদল নেতার পদত্যাগ

ফেনীতে পারিবারিক অসচ্ছলতা ও দলীয় অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ইলিয়াছ নামে এক ছাত্রদল নেতা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছ পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগপত্রে ইলিয়াছ উল্লেখ করেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় থাকলেও বর্তমানে নিজেকে অবহেলিত মনে করছেন।

পদত্যাগপত্রে ইলিয়াছ আরও উল্লেখ করেন, একদিকে রাজনৈতিক অবমূল্যায়ন, অন্যদিকে পারিবারিক চরম অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে পরিবারের হাল ধরা ও জীবিকার তাগিদে ব্যস্ত হওয়া জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ সম্পাদক হিসেবে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সংগঠনের কাজ যেন ব্যাহত না হয়, সে বিবেচনায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ইলিয়াসের এই পদত্যাগপত্র সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অভাব-অনটনের কারণে দল থেকে পদত্যাগ। এটা দলের ব্যর্থতা-এখন দল ক্ষমতায়। যারা দলের দায়িত্ববান নেতা, এটা তাদের দায়িত্বহীনতার প্রমাণ।

এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু বলেন, ইলিয়াস আমাদের দলের একজন ত্যাগী কর্মী। কোনো মান-অভিমান থেকে সে পদত্যাগ করে থাকতে পারে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের নেতারা খোঁজখবর নিয়েছেন। তিনি নিজেও ইলিয়াসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন