ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা | Barta Bazar

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা | Barta Bazar

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী শনিবার (১৫ আগস্ট)। এ উপলক্ষ্যে দেশব্যাপী ২ দিনের মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

শুক্রবার (১৪ আগস্ট) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এর পরদিন রোববার (১৬ আগস্ট) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটগুলোকে ঘোষিত এসব কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন