ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি, ‘বাংলাদেশ জাসদ’ কার্যালয়ে পুলিশের অবস্থান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি, ‘বাংলাদেশ জাসদ’ কার্যালয়ে পুলিশের অবস্থান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পূর্বঘোষিত কর্মসূচি ছিল বাংলাদেশ জাসদের। তবে সকাল থেকেই কার্যালয়ের আশপাশে পুলিশ অবস্থান নেয় বলে জানিয়েছেন দলটির নেতারা।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, প্রতিবছর ১৫ আগস্ট তাদের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এবারও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৪টায় শ্রদ্ধা জানানোর কথা ছিল।

তিনি বলেন, পুলিশ সকাল ৮টা থেকেই আমাদের কার্যালয় ঘিরে রেখেছে এবং ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। এ ধরনের আচরণের নিন্দা জানাই।

নাজমুল হক প্রধান আরও বলেন, এর মাধ্যমে সরকার পরিস্থিতি ঘোলাটে করতে চায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি, তারা সেখানে প্রোগ্রাম করবে। সেখানে কোনও প্রোগ্রাম আয়োজনের জন্য তাদের অনুমতি নেই।

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এটা ডেপ্লয়মেন্ট না। কোনও প্রোগ্রাম ঘিরে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন