ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আটক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

মাদকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

নগরীর কাজলা এলাকার মিজানের মোড়ের পাচুর দোকান থেকে আজ শনিবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের একটি নিয়মিত অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। আমি দ্রুতই বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৫ সালে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালে তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে আবার তাঁকে পদে পুনর্বহাল করা হয়।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন