ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ রোববার সকালে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে একটি চুরির ভান্ডারে পরিণত করেছিল। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে নিজেদের আত্মীয়স্বজন ও দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করেছিল। আমরা সরকার গঠনের পর এসব সংকট মোকাবিলা করতে হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই বর্তমান সংকট কাটিয়ে মানুষের কাছে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যক্তিগত, সমষ্টিগত ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও যোগ করে বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে ব্যক্তি বা ব্যবসায়ী গোষ্ঠী বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। গত ফ্যাসিস্ট সরকার সার নিয়েও তেলেসমাতি করেছিল। সারের সিন্ডিকেট করে মূল্য বাড়িয়েছিল। এবার আর সেই সংকট নেই। সার নিয়ে কোনো সিন্ডিকেট হলে আমাদের জানাবেন।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন