আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
আজ রোববার রাষ্ট্রপতির কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি ।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি আর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই। অতএব, আমি আমার পদ থেকে পদত্যাগপত্র দাখিল করছি। অনুগ্রহ করে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার অনুরোধ করছি।’
মো. নূরুল করিম দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার দূরতম সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আমি নিয়মিত প্র্যাকটিসে ফিরে যাওয়া আর একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। যে আওয়ামী লীগের রাজনীতির কথা বলা হচ্ছে সেই দলে আমার কোন পদ নেই, কিছু নেই। আমাকে নিয়ে রাজনীতি করার জন্য একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাকে পুঁজি করে তারা নোংরা রাজনীতি করতে চাইছে।’
বার্তা বাজার/এআর






