ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর খুব শিগগির হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৫৯ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর খুব শিগগির হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব দ্রুত ভারত সফর করা উচিত বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরো অনেক আগেই হওয়া উচিত।

শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক আলোচনার মাধ্যমেই দুই দেশের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব বলেও মনে করেন ভারতের এই হাইকমিশনার।

রবিবার (১৬ আগস্ট) রাতে বারিধারায় আয়ারল্যান্ডের বাংলাদেশে অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তাঁর স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘বৈঠকের মাধ্যমেই সমস্যাগুলো সমাধান করা যায় এবং আমি খুবই আশাবাদী।’

বাংলাদেশ ও ভারতের মানুষের হূদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর প্রধান লক্ষ্য দুই দেশের মধ্যে একটি সোনালি সময় প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেন হাইকমিশনার।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। দুই দেশেরই কিছু চ্যালেঞ্জ রয়েছে, আর গণতন্ত্রে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। দুই দেশের নিজেদের প্রয়োজনীয় পরিসর, মতপার্থক্য ও যুক্তি-তর্ক থাকতে পারে; এগুলোও স্বাভাবিক।

তারেক রহমান ও নরেন্দ্র মোদিকে ‘জনগণের মানুষ’ হিসেবে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই নেতার লক্ষ্যও অভিন্ন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন