ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল আজ সোমবার দুপুরে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।

বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে মিছিল বের করে তারা। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে মিলিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, গত ১৭ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। এই ফ্যাসিস্টদের আইনের আওতায় আনতে হবে। এই ফ্যাসিস্টদের ঠিকানা এই ক্যাম্পাসে এবং বাংলার মাটিতে হবে না। যারা এই ক্যাম্পাসে এতদিন অন্যায়-অত্যাচার করেছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুল ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন