ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর সুপারিশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর সুপারিশ

নবম জাতীয় পে স্কেলের আওতায় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দুই ধাপে এটি বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

আজ সোমবার বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক থেকে এসব তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ই-বুকটি প্রকাশিত হয়েছে।

ই-বুকে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে সই করেছেন।
২০২৬-২৭ অর্থবছরে বেতন–ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়াও সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ওই ই-বুকে কর্মসংস্থান, অর্থনীতি, বিনিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা কর্মপরিকল্পনা ও গৃহীত কার্যক্রমের কথা তুলে ধরা হয়েছে।

 

 

বার্তা বাজার/এআর

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন