ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

সম্প্রতি কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বললেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির। অতীতে বিরোধী দলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে দলটি আওয়ামী লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এরা ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্থান দেবে না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
জামায়াতের ভয়াবহতা সম্পর্কে এখন দলের নেতাকর্মীরা সচেতন হয়েছেন উল্লেখ করে দেশজুড়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সাধুবাদ জানান তিনি।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রাশেদ খাঁন বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের চেয়ে গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত রাজনীতিতে ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে ছিল বলেও দাবি করেন তিনি।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন