ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩২ এএম

‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন

অনার্স পাশ করতে না পারা ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাাঁন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘SUST থেকে অনার্স পাশ করতে না পারা ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন সে ড্রপ আউট আমি বলবো না, আপনারা বুঝে নেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে BBA পড়েছি। MBA ফাইনাল সেমিস্টারের সময় আমার হাতে অপশন ছিলো কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বা পড়ার টেবিলে ফিরে যাওয়া। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি এবং পরবর্তীতে রাজনীতিতেই মনোযোগ দিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু সরোয়ার তুষার কেন কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও চাকরির পরীক্ষা দিলো না? ও সরি! তার তো কেরানির চাকরির পরীক্ষা দেওয়ার মতনও সার্টিফিকেট ছিলো না। তবে ড্রপ আউট সারোয়ার তুষার যদি আবারও অনার্স পড়তে চায়, আমি তার পড়াশোনার ব্যবস্থা করে দেবো। অন্তত ‘লাগালাগির’ পিছনে সময় ব্যয় না করে পড়াশোনা করে মানুষ হোক। সারোয়ার তুষাররা মানুষ না হলে এনসিপিতে কোনো মা-বোন নিরাপদ নয়।’

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টকশো ‘স্বাধীন সংলাপ’-এ তুমুল বাগযুদ্ধে জড়ান রাশেদ খাঁন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন