ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুষ্টিয়ায় হামলা: জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম

কুষ্টিয়ায় হামলা: জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে জমা দেওয়া এজাহার মামলা হিসাবে রুজু করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে জমা দেওয়া এজাহারও মামলা হিসাবে রুজু করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, সোমবার রাতে এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে দেওয়া এজাহারটি রুজু হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন বাদী হয়ে দেওয়া এজাহারটি রুজু হয়েছে। মামলা দুটির কোনো আসামি গ্রেফতার নেই।

এর আগে রোববার (১৬ আগস্ট) মোমিন বিশ্বাস এজাহারটি কুষ্টিয়া মডেল থানায় জমা দিয়েছিলেন। একই দিন রুমন হোসেন একটি এজাহার জমা দেন।

মোমিন বিশ্বাসের করা মামলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। অন্যদিকে রুমন হোসেনের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। ১৫ আগস্ট ওই হামলার ঘটনা ঘটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন