ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি

রাজধানীর গুলশানের ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। নতুন করে আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছানো হলো।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, ‘এদিন কোনও সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এজন্য দুদকের পক্ষ থেকে সাক্ষ্য পেছাতে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।’

এর আগে গত ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, মীর মোহাম্মদ হাসান ও মীর মো. নুরুল আফছারসহ আরও কয়েকজন।

দুদক ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরে তদন্ত শেষে আব্দুস সালাম মুর্শেদীকে অন্তর্ভুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। অসৎ উদ্দেশ্যে গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করেন।

যা পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন