ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কর্মী পাঠানো নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

বড় সুখবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কর্মী পাঠানো নিয়ে

বড় সুখবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কর্মী পাঠানো নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো এবং দেশটির শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সঙ্গে সিঙ্গাপুর দূতাবাসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক আলোচনা করেন। বৈঠকে বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় এই আলোচনায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে সিঙ্গাপুরে বাংলাদেশি দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে আরো গতিশীল ও জোরদার করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন