ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় এনসিপির শোক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় এনসিপির শোক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার দুপুরে দেওয়া এক শোকবার্তায় এনসিপি বলেছে, ‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

এদিকে কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি রয়েছেন। নিহত অপর বাংলাদেশি ঢাকার সাভারের আহমেদ বাবু।

 

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন