ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

স্বাস্থ্যসেবার মান, রোগীবান্ধব পরিবেশ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনায় নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

বুধবার দুপুরে তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে খাবারের মান, স্যানিটেশন ব্যবস্থা, চিকিৎসক-নার্সদের আন্তরিকতা, ওষুধের প্রাপ্যতা এবং চিকিৎসাসেবার নানা দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন যুগ্ম সচিব। তিনি রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আতিকুর রহমান খানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন