ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গা, নানা সমস্যা সৃষ্টি হচ্ছে: সেনাপ্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গা, নানা সমস্যা সৃষ্টি হচ্ছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে বলেছেন, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। রোহিঙ্গারা মাদক চোরাচালানের সঙ্গেও জড়িত হচ্ছে। তাদের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে।

সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।

তিনি বলেন, এসব বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর ফলে তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিদের এনডিসিতে এনে এ ধরনের কোর্স আয়োজনের মাধ্যমে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করা হচ্ছে এবং এনডিসিও তাঁদের অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছে।

দেশের বিভিন্ন সমস্যা সমাধান, নীতি প্রণয়ন ও আইন প্রণয়নে কোর্সে অংশ নেওয়া অভিজ্ঞ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

‘আপনাদের হিকমা, প্রজ্ঞা ও জ্ঞান আল্লাহ দিয়েছেন। আপনারা নিজ নিজ ক্ষেত্রে সফল। এই প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন’-উল্লেখ করেন তিনি।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন