ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আইনজীবীকে টাকা দিতে পারছি না’, ট্রাইব্যুনালে বিজিবির সাবেক কর্মকর্তা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

‘আইনজীবীকে টাকা দিতে পারছি না’, ট্রাইব্যুনালে বিজিবির সাবেক কর্মকর্তা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ট্রাইব্যুনালে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজের আর্থিক সংকটের কথা জানিয়েছেন। নিজের আর্থিক দুর্দশার কথা তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ঘনঘন শুনানির তারিখ দিলে আইনজীবীর নির্ধারিত ফি দিতে পারছেন না বলে জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে শুনানির সময় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এদিন রেদোয়ানুল ইসলামের পক্ষে আইনজীবী শাহীনুর ইসলাম এক সাক্ষীকে জেরা করছিলেন।

একপর্যায়ে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন রেদোয়ানুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ঘন ঘন তারিখ দিলে আমার খুব সমস্যা হয়, আইনজীবীর টাকা দিতে পারি না। আমার আর্থিকভাবে তেমন কোনো সঞ্চয়ও নেই। একটু লম্বা বিরতি দিয়ে তারিখ দিলে ভালো হয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যে বেতন পাই, তা খুবই সামান্য। এই টাকা দিয়ে সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব?’

এ সময় বিচারক বিষয়টি নিয়ে রেদোয়ানুলের আইনজীবী শাহীনুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি ট্রাইব্যুনালকে বলেন, তার কাছ থেকে যৌক্তিক ফি নেয়া হচ্ছে।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন