ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রার্থী হয়েও যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না কর্নেল অলি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

প্রার্থী হয়েও যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না কর্নেল অলি

প্রার্থী হয়েও যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না কর্নেল অলি

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহন চলছে। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। কারণ তিনি জাতীয় সংসদের সদস্য নন। 

অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সে অনুযায়ী, বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।

সংসদে সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সংসদ সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন রয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর হাতে।

গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। একই দিন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। তবে সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী অলি আহমেদ নিজেই নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন