ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৯

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৯

সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৯ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢাল এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।

আটক ৯ জন হলেন- আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ী এলাকার নাজমুল ব্যাপারী, শুটিংবাড়ী এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াছিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।

স্থানীয়দের দাবি, প্রায় ২০ থেকে ৩০ জন তরুণ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

হঠাৎ মিছিল দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এ সময় স্থানীয়দের হাতে ৯ জন আটক হন। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এসআই ইসমাইল ও এসআই ফরহাদ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকজনের বয়স কম হওয়ায় তাদের জন্মনিবন্ধন যাচাই এবং অভিভাবকদের থানায় ডাকা হয়েছে।

কালবেলা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন