ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার ফেসবুক পোস্ট ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে ।

প্রীতির রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রিয়ার বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন প্রীতি। পরে তার সমর্থনে অবস্থান নিয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মী ও একাধিক সাধারণ শিক্ষার্থী।

বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির অতীত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে এর জবাবে প্রীতি চৌধুরী ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ করেন।

প্রীতি তার পোস্টে লেখেন, ‘এক টিকটকার ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া আমার এই একটা মিছিলেই খুবই উত্তেজিত হয়ে পড়েছে দেখছি। আমি বলবো এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়। আবেগ সামলান। সামান্য একটা স্ক্রিনশট আপলোড করে আমাকে বাকি সকল স্ক্রিনশট আপলোড করতে বাধ্য করবেন না সাবধান। ছাত্রলীগ করতে বারবার জোরাজোরি করার পরেও রাজশাহী কলেজ প্রীতিকে তো দেখেনাই মিছিল মিটিং করতে। তবে আপনার মত বেহায়া মেয়ে নেত্রী আমি দেখিনাই একটাও যে কিনা মেয়েদের মেসেজ দিয়ে দিয়ে দত্ত কে হয়! দত্ত মেসেজ দেয় কিনা এগুলো জিজ্ঞাসা করে বেরাতো। রাজনৈতিক সম্পর্কের সাথে কোনো ‘পরিচিত বা দূর সম্পর্কের আত্মীয়তার’ সম্পর্ককে মিলিয়ে দেখাটাও কোনো একজন নেতৃত্ববান নেত্রীর উদাহরণের মধ্যে পরেনা। আমি বলবো আপনি আপনার ঘর সামলান সেটাই বরং ভালো। আর আপনি তো পা চাটাচাটি শুধু নয় ৫ আগস্ট পর সকল কিছু চাটতেও প্রস্তুত ছিলেন শুনেছি দেখেছি তবুও ছাত্রদল সেই সুযোগ দেয়নাই ভাবেন নিজের অবস্থানটা। নিজের এথিকস নিজের পার্সোনালিটি নিজের ধর্মের প্রতি ভালোবাসা ধরে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’

প্রীতি চৌধুরী ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে তার সমর্থকেরা দাবি করছেন। তাকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।

পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের মধ্যে প্রীতি চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।ফেসবুক পোস্টে রাশিকুজ্জামান প্রীতম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণ চালিয়ে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রীতি চৌধুরীসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান ছাত্রদলের এই নেতা।

পরবর্তীতে একাধিক নেতাকর্মী ও রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থী প্রীতির সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠে। সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে সবার স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান সকলে।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন