ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্ত্র আইনের মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

অস্ত্র আইনের মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ছিল।

মামলার কাগজপত্র সংগ্রহের জন্য সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন। পরে আদালত আবেদন মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত লাইসেন্সের অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার নামে থাকা একটি আগ্নেয়াস্ত্র থানায় জমা দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি থানাকেও অবহিত করেননি। তার লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পরে গত ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলাটি করেন।

এআর

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন