ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শরিয়াহ আইন কায়েমের নামে জনগণের সঙ্গে মুনাফেকি করছে জামায়াত: রাশেদ খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

শরিয়াহ আইন কায়েমের নামে জনগণের সঙ্গে মুনাফেকি করছে জামায়াত: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বললৈন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়াহ আইন কায়েমের নামে জনগণের সঙ্গে মুনাফেকি করছে। কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইন রয়েছে।

আজ রোববার ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীর উচিত সরকারকে সহযোগিতা করা।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে আসলে তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।

 

এআর

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন