ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান | Barta Bazar

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান | Barta Bazar

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

ইসমাইল বাঘাই বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ‘আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখার বিষয়টিও সফরের সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের উদ্যোগের অংশ হিসেবে আসিম মুনিরের এই তেহরান সফর হচ্ছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন