ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে আজ রোববার ডাকসু ভবনে ভিপির কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল।

সাক্ষাতে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক সহায়তা বাড়ানো, একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা ও ফেলোশিপ এবং আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়।

সাদিক কায়েম বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি ও আর্থিক সহায়তা আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ে আবেদন, ইংরেজি ভাষা দক্ষতা, গবেষণা এবং একাডেমিক লেখালেখি বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা দিতে কর্মশালা, সেমিনার ও কাউন্সেলিং আয়োজনের বিষয়েও আলোচনা হয়।শিক্ষার্থীদের ক্যারিয়ার ও পেশাগত দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগ তৈরির সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।

এ ছাড়া মার্কিন দূতাবাসের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, পাবলিক ডিপ্লোম্যাসি উদ্যোগে তাদের সম্পৃক্ততা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে জ্ঞান-অভিজ্ঞতা বিনিময় ও নেতৃত্ব বিকাশে যৌথ কার্যক্রম পরিচালনার বিষয় নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে ডাকসু ভিপি আন্তর্জাতিক স্কলারশিপ, গবেষণা, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে মার্কিন দূতাবাসের সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন