ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম

অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ জোরদারের পদক্ষেপকে যুদ্ধক্ষেত্রে মার্কিন ব্যর্থতার স্বীকারোক্তি বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে আইআরজিসি মুখপাত্র সারদার মোহেবি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সামরিক ক্ষেত্রে ব্যর্থতার একটি ‘নীরব স্বীকারোক্তি’। আপনি যদি সামরিক ক্ষেত্রে বিজয়ী হতেন, তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না।

মোহেবি বলেন, অর্থনৈতিক চাপ ইরানের জন্য নতুন কোনো বিষয় নয়। ৪৭ বছর ধরে দেশটির অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে।
তার দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের ধারণা ও জনমত তৈরি করা। তবে যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় আইআরজিসির পৃথক পরিকল্পনা রয়েছে।

মোহেবি আরো বলেন, অর্থনৈতিক যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে ইরান কাজ করছে। যুক্তরাষ্ট্রের চাপ এড়িয়ে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও তেহরানের কৌশল রয়েছে এবং এর ফল শিগগিরই দৃশ্যমান হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন