ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। এ জন্য এখন থেকেই দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, তৃণমূল পর্যায়ে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে হলেও কমিটি গঠন করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে হবে।

পাহাড়ি এলাকায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, পাহাড়ি এলাকা এমনিতেই পিছিয়ে আছে। তার ওপর দুর্নীতিবাজ কর্মকর্তাদের এখানে শাস্তিমূলক বদলি করে এ এলাকার সমস্যা আরও বাড়ানো হচ্ছে। পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রাশিদ।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন