ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন শ্যোন অ্যারেস্ট

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন শ্যোন অ্যারেস্ট

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে (৭২) বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে পল্টন মডেল থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের (মতিঝিল বিভাগ) এসআই মো. তোফাজ্জল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর ১ দফা দাবি আদায়ের কর্মসূচির ঘোষণা দিয়ে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক এমপি আমিরুল আলম মিলন ওই মামলার ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন