ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বুধবার সকালে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গণমাধ্যমে জবাবদিহীতা করে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী গুরু দায়িত্ব পালন করছে।’

এসময় দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপ হয়েছে তা বলবো না তবে এখান থেকে উত্তরণ দরকার। আর সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত ধরায় সরকারকে ধন্যবাদ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মানুষ শান্তিতে থাকতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন