ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মহানগরের বাসন থানা এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হৃদয় আহমেদ রিশাদ (২০) ও মো. সিফাত আহমেদ (২২)। হৃদয় বাসন থানার ইটাহাটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে ও সিফাত একই এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাসন থানা এলাকার একটি স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মশাল মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন