ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে আরও ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। অংশগ্রহণ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন