ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:১৭ এএম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ফরাজী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড ও মাদানী হসপিটাল লিমিটেড।

বুধবার (২৬ আগস্ট) পৃথক সময়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।

ফরাজী হাসপাতাল বারিধারা ও মাদানী হসপিটাল পরিচালিত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের প্রায় পাঁচশতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন।

ক্যাম্পে আগত রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবায় বিশেষ ছাড়েরও ব্যবস্থা রাখা হয়।

ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

মাদানী হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুপম জীবনাচারের অন্যতম অংশ মানবসেবা। নবীজীর জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে আমাদের।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এমন মানবিক আয়োজনকে স্বাগত জানান।

প্রসঙ্গত, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চয়ন ও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিশেবে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন স্থানে হসপিটাল দুইটি ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে থাকে। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা কার্যক্রম পরিচালনা করে থাকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন