ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যা, যে খবর এলো অপু বিশ্বাসের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৪৮ এএম

নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যা, যে খবর এলো অপু বিশ্বাসের

নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যা, যে খবর এলো অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক : নেপালে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) ও ভূমিকম্পের কারণে উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতিতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট সম্পূর্ণ সুরক্ষিত ও সুস্থ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই স্বস্তির খবর নিশ্চিত করেন অভিনেত্রী।

ফেসবুক পেজে এক পোস্টে অপু বিশ্বাস লেখেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।

অপু আল্লাহর প্রশংসা করে বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে তিব্বত সীমান্তবর্তী একটি অঞ্চলে এই বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। এ ঘটনায় ভারতীয় শতাধিকসহ কয়েক শ পর্যটক নিখোঁজ হন।

উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন