ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বললেন, বিগত ১৭ বছরে দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ মন্তব্য করেছেন তিনি।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে তাদের পাশে থাকবে বর্তমান সরকার। আর সরকার যে সকল কর্মসূচী হাতে নিয়েছে তা যথা সময়েই বাস্তবায়ন করা হবে।’

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, ‘বিগত সময়ের আন্দোলনগুলোতে বিএনপির পাশে ছিলো কাজী জাফর আহমেদের জাতীয় পার্টি। আর কাজী জাফর আহমেদ ছিলেন একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা। বিভিন্ন শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তার কাছ থেকে রাজনীতিবিদরা অনেক কিছু শিখেছেন।’

প্রশাসননেকে ধ্বংস করা হয়েছে, সরকারকে কাজ করতে এখন বেগ পেতে হচ্ছে। সরকার সংকট সমাধানে চেষ্টা করছে, ছয় মাস এসব মোকাবিলার জন্য যথেষ্ট কি না সেটি চিন্তা করেই আন্দোলন করবেন কি না সেই সিদ্ধান্ত নিতে বিরোধীদলকে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন