ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) একই সময়ে কিছু অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি (এনসিএম) এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।

এনসিএম তাদের দৈনিক আবহাওয়া বার্তায় জানায়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টিসহ বালুঝড় সৃষ্টি হতে পারে।

মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম ও এর আশপাশের এলাকার জন্য ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

অন্যদিকে রাবিগ, জেদ্দা, আল খুরমাহ এবং মক্কার সংলগ্ন অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি ও ধুলোঝড়ের সম্ভাবনায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এনসিএম আরও উল্লেখ করেছে, নর্দার্ন বর্ডারস, জাজান, পাশাপাশি ইস্টার্ন প্রভিন্স ও রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। সৌদি আরবের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাতের শেষভাগ ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে।

দেশজুড়ে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও অধিকাংশ এলাকায় তাপমাত্রা বেশ চড়া থাকবে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস, এর পরেই দাম্মামে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রিয়াদ ও বুরাইদাহর তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন