ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স

Authorনিউজ রুম

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। খেলা চালিয়ে যাওয়া আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে তিনিই প্রথম, যিনি প্রকাশ্যে ইমরানের পাশে দাঁড়িয়ে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন।

৭৩ বছর বয়সি ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। গত ২৪ আগস্ট তার চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই উদ্যোগের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন কামিন্সও।

অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ অনুষ্ঠানে সম্প্রতি ওই চিঠি দেওয়ার কারণ ব্যাখ্যা করেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তিনি জানান, প্রায় ছয় বছর আগে পাকিস্তানে ইমরানের সঙ্গে তার দেখা হয়েছিল। সে সময় ইমরান শারীরিকভাবে বেশ শক্তিশালী ছিলেন। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে চ্যাপেল উল্লেখ করেন। তার দাবি, ইমরানের ডান চোখে সমস্যা দেখা দিয়েছে এবং দীর্ঘদিনের বন্দিজীবন তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

চ্যাপেল আরও বলেন, দীর্ঘ সময় একাকিত্বের মধ্যে থাকা যে কারও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ইমরান পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না এবং দীর্ঘদিনের এমন পরিস্থিতি তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর আরও চাপ তৈরি করতে পারে। পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা ও সাক্ষাতের সুযোগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

চ্যাপেলের বক্তব্যের সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে নিজের অবস্থান জানান প্যাট কামিন্স। তিনি লেখেন, গ্রেগ চ্যাপেলসহ সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের উদ্যোগের প্রতি তিনিও সমর্থন জানাচ্ছেন। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান যেন যথাযথ চিকিৎসা নিতে পারেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অব্যাহত থাকে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কামিন্স আরও বলেন, ইমরান খানের সঙ্গে যেন মর্যাদাপূর্ণ আচরণ করা হয়। তার মতে, সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ পাওয়ার অধিকার প্রত্যেক মানুষেরই রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন