ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এআই কোথায়-কতটুকু ব্যবহার করা যাবে সে বিষয়ে নীতিমালা প্রয়োজন: প্রধান বিচারপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

এআই কোথায়-কতটুকু ব্যবহার করা যাবে সে বিষয়ে নীতিমালা প্রয়োজন: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জানিয়েছেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলেও সাফ জানিয়েছেন তিনি।

রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে আজ শনিবার দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি জানান, মামলার বিষয়, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়।

বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এআই ব্যবহারে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন